Web Analytics

বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন ফার্নেস অয়েল (এইচএফও)-এর দাম প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করেছে। এতে লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে। কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও তেল বিপণনকারী প্রতিষ্ঠানের প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজনে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের বিধান রয়েছে। চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

১৫ মার্চ গঠিত কমিটি মার্চ মাসের প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য ও বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সুপারিশ করে, যা ৫ ও ১২ এপ্রিল কমিশনের বিশেষ সভায় অনুমোদন পায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।