Web Analytics

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ তুলেছেন। ২২ ফেব্রুয়ারি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তৌহিদ হোসেন তার বিভিন্ন দায়িত্ব পালনে বাধা দিয়েছেন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে তার আবেদন প্রক্রিয়ায়ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

আনসারী জানান, জাতিসংঘের এক বিদেশি সহকর্মীর উৎসাহে তিনি ওই পদে আবেদন করার সিদ্ধান্ত নেন এবং বিষয়টি সরকারপ্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন। ইউনূস তাকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে বলেন। প্রাথমিকভাবে সম্মতি দিলেও আবেদন পাঠানোর পর তৌহিদ হোসেন তাকে ‘not to proceed’ বার্তা পাঠান বলে দাবি করেন আনসারী। এরপর তার ফোন কলও আর গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নিজ দেশের সমর্থন না পাওয়ায় হতাশা প্রকাশ করে আনসারী জানান, নবনির্বাচিত প্রধানমন্ত্রীও বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি আরও বলেন, সময় হলে বিস্তারিত জানাবেন এবং এ বিষয়ে একটি বই লিখছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।