Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর প্রধান সরবরাহ ও সহায়তা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো এই হামলায় ঘাঁটিতে আগুন লাগে বলে আইআরজিসি দাবি করেছে। সংস্থাটি জানায়, তাদের ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ‘কেজেএল’ স্থাপনাটি ধ্বংস হয়েছে।

আইআরজিসি জানায়, এর আগে মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় ঘাঁটি ও অন্যান্য স্থানে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়েছিল। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনরায় কার্যকর করেছে।

পর্যবেক্ষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় সাময়িক শান্তি চুক্তি কার্যত ভেস্তে গেছে এবং উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।