Web Analytics

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতোলা গ্রামে যৌথবাহিনীর অভিযানে ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। হরিণাকুন্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার জানান, খড়ের ভেতর লুকানো অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

অভিযানে রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে খড়ের মধ্যে লুকানো অবস্থায় এসব ককটেল পাওয়া যায়। উদ্ধার করা ককটেলগুলো হরিণাকুন্ডু থানায় জমা দেওয়া হয়েছে বলে থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় নিশ্চিত করেছেন।

ঘটনার সঙ্গে জড়িত কারও নাম বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।