Web Analytics

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। গত রোববার কানাডা প্রবাসী ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ফোরাম’-এর চেয়ারম্যান মমিনুল হক মিলন এই অভিযোগ দাখিল করেন। সোমবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি পাওয়া গেছে এবং খালেদা জিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ১/১১ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে মিথ্যা মামলায় ধ্বংস করা। অভিযোগে দাবি করা হয়, খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কারাগারে রেখে ধীরে ধীরে বিষ প্রয়োগ, অবহেলা ও যথাযথ চিকিৎসা না দেওয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়। এতে তার লিভার সিরোসিস, হৃদরোগসহ নানা জটিল রোগ দেখা দেয়। অভিযোগে আরও বলা হয়, সরকার বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে।

অভিযোগে সংশ্লিষ্টদের শনাক্ত করে বিচার ও আইনগত পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।