Web Analytics

লিবিয়ার মিসরাতা থেকে ১৭২ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এসব নাগরিককে বৃহস্পতিবার ভোরে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় প্রত্যাবাসন করা হয়। এ কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যুক্ত ছিল।

বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান। ফিরে আসাদের অধিকাংশ মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের তাদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আইওএম প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে এবং প্রয়োজন হলে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আইওএম যৌথভাবে কাজ করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।