Web Analytics

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মামুন খালেদ একসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেন এবং পরবর্তীতে শেখ হাসিনার কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নেন। তিনি আরও জানান, মামুন খালেদের নির্দেশে ছাত্র আন্দোলনে হামলা চালানো হয়, যেখানে দেলোয়ার নামে একজন নিহত হন।

পিপি ফারুকী আরও বলেন, ১/১১ সময়ে মামুন খালেদ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের বন্দি করে অর্থ হাতিয়ে নেন এবং ডিজিএফআইকে রাজনীতিকরণ করেন। জলসিঁড়ি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার ও তার স্ত্রীর বিদেশযাত্রায় আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।