Web Analytics

বার্সেলোনা ও স্পেনের ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষদের সেরা তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন। টানা তৃতীয়বার এই স্বীকৃতি পেয়ে অনন্য কীর্তি গড়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ইউক্রেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রি শেভচেঙ্কো তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল করেছেন ইয়ামাল এবং ১৮টি গোলে সহায়তা দিয়েছেন। তাঁর নৈপুণ্যে বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে। স্প্যানিশ লিগে ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করে তিনি প্রতিযোগিতাটির সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হয়েছেন।

পুরস্কার গ্রহণের পর ইয়ামাল বার্সেলোনা, স্পেন জাতীয় দল এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সতীর্থ পাউ কুবারসির প্রশংসা করে বলেন, এই ডিফেন্ডারও পুরস্কারটির যোগ্য ছিলেন। ২০১৮ সালে চালু হওয়া এবং আগে কোপা ট্রফি নামে পরিচিত এ পুরস্কার অনূর্ধ্ব-২১ পর্যায়ের সেরা পুরুষ ফুটবলারকে দেওয়া হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।