অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০০৬ সালের তুলনায় বাংলাদেশের বিদেশি ঋণ প্রায় সাড়ে ছয় গুণ বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার কোটি টাকায়। বৃহস্পতিবার জাতীয় বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য দেন।
অর্থমন্ত্রী আরও বলেন, অভ্যন্তরীণ ঋণ ৬৫ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১০ লাখ ৭৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা ১৬ গুণেরও বেশি বৃদ্ধি এবং উদ্বেগজনক। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে পূরণের পরিকল্পনা করেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিচ্ছে, যা ঋণনির্ভর অর্থনীতির প্রবণতা বাড়ার ইঙ্গিত দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।