Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলমান এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরবর্তী পরীক্ষাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

মন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোনো অভিযোগ এলে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে তা পুনরায় যাচাই করা হবে। কেন্দ্রসচিবদের তিনি পরীক্ষার্থীদের অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের ভুল হলে তা সামাল দেওয়ার প্রশিক্ষণ শিক্ষকদের রয়েছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র মিডিয়ার সতর্কতা দিয়ে নকল ঠেকানো সম্ভব নয়, তবে কোনো ঘটনা ঘটলে সাংবাদিকরা তা সংবাদে তুলে ধরবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।