Web Analytics

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর ভাঙন রোধে টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১টায় ভান্ডারবাড়ী এলাকায় নদীতীরে আশ্রিত বাস্তুচ্যুত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শত শত নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক জাহিদুল ইসলাম, নাট্যকার জাহিদ হাসান সাগর ও শফিকুল ইসলাম। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, বালুভর্তি জিওব্যাগ নদীর কিনারায় না ফেলে চরের মধ্যে ফেলা হয়েছে, যা কোনো কাজে আসছে না।

তারা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যমুনা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান, যাতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদে বসবাস করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।