Web Analytics

চার দফা দাবিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে। জাতীয় জাদুঘরের সামনে বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এর আয়োজন করেছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের নেতা আখতার হোসেন। দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ শীর্ষ নেতারাও সেখানে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ রয়েছে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিও জানিয়েছে দলটি। মানবাধিকার ও বাক্‌স্বাধীনতার পরিপন্থি সব আইন বাতিল, সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা এবং জুলাই গণহত্যার বিচার শেষ করে তা অবিলম্বে কার্যকরের দাবিও রয়েছে। কর্মসূচিতে দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।