Web Analytics

জেলার জনসংখ্যা, বিদ্যমান চিকিৎসাসেবার ওপর চাপ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ পর্যালোচনা করে ময়মনসিংহে ২৫০ শয্যার নতুন জেলা হাসপাতাল স্থাপনের সুপারিশ করেছে সরকারের সংশ্লিষ্ট কমিটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সভার কার্যবিবরণীতে এ তথ্য উঠে এসেছে।

সভায় প্রথমে এক হাজার শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা করেন ময়মনসিংহের তৎকালীন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ। কার্যবিবরণী অনুযায়ী, জেলার সাত উপজেলার মানুষ চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভরশীল হওয়ায় সেখানে রোগীর চাপ খুব বেশি। ডা. ফয়সল আহমেদ বলেন, হাসপাতালটির বেড অকুপেন্সি রেট দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রোগীর সংখ্যা বাড়ায় সরকারি হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো জরুরি। অন্য জেলায় ২৫০ শয্যার হাসপাতাল থাকলেও ময়মনসিংহে এমন জেলা হাসপাতাল নেই বলে সভায় উল্লেখ করা হয়। বিস্তারিত আলোচনার পর কমিটি ২৫০ শয্যার হাসপাতাল স্থাপনের সুপারিশ করে। উদ্যোগটি বাস্তবায়িত হলে সরকারি চিকিৎসাসেবার সুযোগ বাড়বে এবং মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত চাপ কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।