Web Analytics

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ‘বাংলাদেশ-জাপান ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’। এই চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক জাপানের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি একে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

প্রেস সচিব জানান, এই চুক্তির আওতায় বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে, অন্যদিকে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। তিনি বলেন, এলডিসি হিসেবে এটি প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির সঙ্গে এমন একটি চুক্তি করল। এই চুক্তি বাংলাদেশের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি করবে।

তিনি আরও জানান, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প এই চুক্তির ফলে জাপানের বাজারে ‘ডিউটি ফ্রি’ সুবিধা পাবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।