Web Analytics

দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে হামলার অভিযোগে অভিযুক্ত সহ-পাইলটের পরিচয় প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে তাকে হামাম আল-হাম্মামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ওমানের নাগরিক। ঘটনা তদন্তাধীন থাকায় ফ্লাইদুবাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, উগ্রবাদী মতাদর্শ নিয়ে উদ্বেগের কারণে গত বছর আল-হাম্মামিকে ওমান এয়ারের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় এবং ফ্লাইট প্রশিক্ষণ থেকেও প্রত্যাহার করা হয়। পরে তাকে ওমান এয়ারে অন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বলে সূত্রগুলো জানিয়েছে। তিনি রয়্যাল এয়ার মারোকেও কাজ করেছেন এবং প্রায় আট মাস আগে ফ্লাইদুবাইয়ে যোগ দেন।

আল-হাম্মামির লিংডইন অ্যাকাউন্টে ওমান এয়ারে সাত বছর কাজের তথ্য ছিল বলে সিএনএন জানিয়েছে। সেখানে বলা হয়, তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওমান এয়ার ছাড়েন, জুনে রয়্যাল এয়ার মারোকে যোগ দেন এবং ২০২৬ সালের জুনে প্রতিষ্ঠানটি ছাড়েন। অ্যাকাউন্টে ফ্লাইদুবাইয়ের উল্লেখ ছিল না এবং সেটি পরে মুছে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তিনি ২০২৩ সালে বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে এভিয়েশন ম্যানেজমেন্টে ডিগ্রি সম্পন্ন করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।