Web Analytics

চট্টগ্রাম নগরীর খুলশীতে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক এবং তাদের বাংলাদেশি সহযোগী মোহাম্মদ মহসিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর আদালত। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) আরিফ ইকবাল।

পুলিশ গত ১১ সেপ্টেম্বর খুলশী থানার কৃষ্ণচূড়া/জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। আটক ব্যক্তিদের মধ্যে লাওস, পাকিস্তান, চীন, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। গ্রেপ্তারের সময় তাদের কারও কাছে বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা ১৩ সেপ্টেম্বর সাইবার সুরক্ষা আইনের মামলায় প্রত্যেক আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অভিযানে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। পুলিশ বলেছে, জব্দ ডিভাইসের তথ্য, অর্থ লেনদেন এবং চক্রটির স্থানীয় ও বিদেশি সহযোগীদের সম্পৃক্ততা যাচাইয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। ভবন ভাড়া নেওয়া ও বিদেশিদের পাসপোর্ট নিজের কাছে রাখার অভিযোগে মহসিনকেও গ্রেপ্তার করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।