Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রোববার ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। তবে ইরানি কর্মকর্তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে তেহরান এখনো সমঝোতা স্মারকের খসড়া পর্যালোচনা করছে। তাঁর বক্তব্যের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরাগচি জানান, প্রস্তাবিত চুক্তিটি দুটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয়গুলো ৬০ দিনের দ্বিতীয় ধাপে আলোচিত হবে। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে চুক্তির পক্ষে ও বিপক্ষে উভয় মত রয়েছে এবং শেষ পর্যন্ত একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরাগচি আরও জানান, চুক্তি থেকে লেবাননকে বাদ দেওয়া হবে না এবং হরমুজ প্রণালির নৌ অবরোধ প্রত্যাহার ও নতুন ব্যবস্থাপনা নিয়েও আলোচনা চলছে। আলজাজিরার তেহরান প্রতিনিধি জানিয়েছেন, চুক্তিটি আজ রোববার বা আগামী কয়েক দিনের মধ্যে সম্পন্ন হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।