Web Analytics

র‍্যাব-১০ ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে। শুক্রবার দিবাগত রাতে কোম্পানি কমান্ডার মেজর ফারহানের নেতৃত্বে র‍্যাবের একটি দল সাতক্ষীরা টু ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি গাড়ি তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা গাজী (৩২)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সখিপুর গ্রামের রহিম গাজীর ছেলে। র‍্যাব জানায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে পূর্বে মাদক মামলা রয়েছে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

র‍্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।