Web Analytics

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী অভিযোগ করেছেন, পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং ও গভীর চক্রান্তের মাধ্যমে নির্বাচনে তাদের প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলের প্রার্থীদের জয়ের সম্ভাবনা থাকলেও অপ্রত্যাশিত বিপর্যয় ঘটেছে।

আফেন্দী বলেন, ইসলাম, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায় জমিয়ত বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতায় গিয়েছিল; কোনো সুযোগ-সুবিধা বা ব্যক্তিগত প্রাপ্তির আশায় নয়। তবে নির্বাচনি মাঠে চার আসনে তাদের প্রার্থীরা বিএনপির কাছ থেকে প্রত্যাশিত ও যথোপযুক্ত সহযোগিতা পাননি বলে তিনি দাবি করেন। জনমত জরিপ, পরিসংখ্যান ও মাঠপর্যায়ের পরিস্থিতি চার প্রার্থীর জয়ের পক্ষে ছিল বলেও তার বক্তব্য।

দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, পরিকল্পনা ও সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল উল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আফেন্দী। তিনি জানান, কী ধরনের চক্রান্ত হয়েছে তা দল গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে জাতির সামনে বিস্তারিত তুলে ধরবে। তরুণদের সম্পৃক্ত করা, তৃণমূলের সংগঠন শক্তিশালী করা ও দাওয়াতি তৎপরতা বাড়িয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও তিনি বলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।