Web Analytics

খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ। গত আট মাসে এইডসজনিত জটিলতায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যার মধ্যে সমকামী পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) কর্নারের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী।

গত আট মাসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩৫ জনের এইচআইভি পরীক্ষা করা হয়েছে। ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মোট ৭,৭৭৩ জনের পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৯৬৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত। এআরটি ফোকাল পার্সন ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, পতিতা পল্লি ও অনিরাপদ যৌনসম্পর্কে জড়িতদের নিয়মিত পরীক্ষার আওতায় আনলে সংক্রমণের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশারফ হোসেন জানান, সরকার বিনামূল্যে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসা দিচ্ছে। তারা বলেন, সংক্রমণের হার বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য সতর্কসংকেত এবং সচেতনতা বৃদ্ধিই প্রতিরোধের একমাত্র উপায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।