Web Analytics

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনে দ্বিতীয় বিয়ের অভিযোগে করা মামলায় মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহীকে গ্রেপ্তার করেছে ডাসার থানা পুলিশ। সোমবার রাতে ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন মঞ্জু এলাহী। এ ঘটনায় তার প্রথম স্ত্রী সোমা এলাহী বাদী হয়ে আদালতে মামলা করেন। মঞ্জু এলাহী গোপালপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে ডাসার থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।