Web Analytics

জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে এক ট্রিলিয়ন ইয়েন, বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে বৃহস্পতিবার নিক্কেই এশিয়া জানিয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা। নিক্কেই এশিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্সও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। জাপান সরকার এই অর্থের সংস্থান করতে রাজি হয়েছে এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতিতে বিষয়টি ঘোষণার কথা রয়েছে।

অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে এই বিনিয়োগ ব্যয় হবে। সুমিতোমো করপোরেশনসহ অন্য অংশীদারদের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনেও জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। নিক্কেই এশিয়ার মতে, এ পরিকল্পনার লক্ষ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, দেশটিকে বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং এশিয়ায় চীনের প্রভাব কমানো।

তারেক রহমান ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাবেন এবং ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার, জাপানি বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। কৃষি, মৎস্য, মানবসম্পদ, দক্ষতা, বেসামরিক বিমান পরিবহনসহ প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে; তিন থেকে চারটি সই হওয়ার আশা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।