Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকেই নদীতে তলিয়ে গেছেন। স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়েছেন এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফেরিতে উঠতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নেবে।

এখনও হতাহতের সঠিক সংখ্যা বা বাসে মোট কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।