Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ৫৮তম সমাবর্তন শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিবিএ, এমবিএ, ইএমবিএ ও ডিবিএ—এই চারটি প্রোগ্রামের মোট ৩৬৫ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে ১১৬ জন বিবিএ, ১২৬ জন এমবিএ, ১২২ জন ইএমবিএ এবং ১ জন ডিবিএ ডিগ্রি পান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সভাপতিত্ব করেন আইবিএ পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।

অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ মূল বক্তা হিসেবে নবস্নাতকদের দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। উপাচার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জ্ঞান, দক্ষতা, মানবিকতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা ব্যবসায়িক পেশাজীবীর প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি।

আইবিএ পরিচালক শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করেন এবং অধ্যাপক ড. ইফতেখারুল আমিন তাদের অর্জিত জ্ঞান দিয়ে বিশ্বকে উন্নত করার আহ্বান জানান। এ বছর ২৬ জন শিক্ষার্থী ডিরেক্টরস অনার লিস্টে স্থান পান এবং ২ জন স্বর্ণপদক অর্জন করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।