Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাতীয় সংসদে বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ব্যবহৃত ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সরকার পর্যায়ক্রমে ডিজেলে চালিত সব পানির পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। এতে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য রয়েছে।

২০৩০ সাল পর্যন্ত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫,৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪,৫০০ মেগাওয়াট এবং অন্যান্য প্রযুক্তি থেকে ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সৌর সরঞ্জামে শর্তসাপেক্ষে কর ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপিত ছাদভিত্তিক সৌরব্যবস্থার উদ্বৃত্ত বিদ্যুতের জন্য গ্রিডে প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা পাওয়ার কথাও জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।