যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ফেব্রুয়ারির নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করেছে। বৃহস্পতিবার ৫৯ পৃষ্ঠার রায়ে বিচারক রিটা লিন বলেন, পেন্টাগনের সমালোচনা করায় প্রতিষ্ঠানটিকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছিল। তিনি বিবাদী ফেডারেল সংস্থাগুলোকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লড এআই মডেল ব্যবহার বন্ধের আদেশ কার্যকর না করতে নির্দেশ দেন।
বিচারক প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অ্যানথ্রোপিককে ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে ঘোষণাও বাতিল করেন। তাঁর মতে, জাতীয় নিরাপত্তার কথা বলে সরকারি সমালোচকদের শাস্তি বা প্রতিশোধ নেওয়ার অবাধ ক্ষমতা পাওয়া যায় না। অ্যানথ্রোপিক পুরোপুরি স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র পরিচালনা এবং মার্কিন নাগরিকদের ব্যাপক নজরদারিতে ক্লড ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানালে বিরোধ শুরু হয়।
এই রায় মার্চে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞাকে স্থায়ী করেছে এবং তা অবিলম্বে কার্যকর হবে, যদিও সরকার আপিল করতে পারে। অ্যানথ্রোপিক রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নিরাপত্তায় এআই ব্যবহারে সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজের কথা বলেছে। তবে সরকারি ক্রয়বিধির অধীনে পেন্টাগনের আরেকটি নিষেধাজ্ঞা এখনো বহাল আছে এবং তা নিয়ে ওয়াশিংটনের অন্য আদালতে মামলা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।