Web Analytics

রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে শনিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ডিবির তথ্যমতে, নূর মোহাম্মদ জামালপুরে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তিনি সন্দেহভাজন আসামি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) নিয়াজ মেহেদী নূর মোহাম্মদের গ্রেপ্তার এবং আইনানুগ কার্যক্রম চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।