Web Analytics

মেক্সিকোর পুয়ের্তো ভাল্লার্তার একটি কারাগারে সশস্ত্র হামলার সুযোগে অন্তত ২৩ জন কয়েদি পালিয়ে গেছে। এই হামলায় একজন কারারক্ষী নিহত হন। ঘটনাটি ঘটে মাদক সম্রাট নেমেসিও ওসিগুয়েরা নিহত হওয়ার পর, যখন শহরজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। গত তিন দিনে বেশিরভাগ পালানো বন্দিকে পুনরায় গ্রেপ্তার করা হলেও ২৩ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ওসিগুয়েরা নিহত হওয়ার পর মেক্সিকোর ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হন। পুয়ের্তো ভাল্লার্টায় সিজেএনজি গ্যাংয়ের সদস্যরা সড়ক অবরোধ, পুলিশ স্টেশনে হামলা এবং গাড়িতে অগ্নিসংযোগ করে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

সাম্প্রতিক দিনগুলোতে শহরের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে এবং সিজেএনজি গ্যাং অবরুদ্ধ সড়কগুলো খুলে দিয়েছে। তবে পালিয়ে যাওয়া কয়েদিদের সন্ধান এখনো চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।