Web Analytics

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও ভারতের রাজনৈতিক টানাপোড়েন নতুন করে চাপে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। পাকিস্তান সরকার ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা ও আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি মনে করেন, সরকারের নির্দেশনা মানায় আইসিসির পক্ষে পাকিস্তানকে শাস্তি দেওয়া সম্ভব নয়। তাদের যুক্তি, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুসরণ করা কোনো অপরাধ নয়।

এহসান মানি স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সরকারি নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানে খেলতে যায়নি, তখনও আইসিসি কোনো ব্যবস্থা নেয়নি। তার মতে, এবার পাকিস্তান সরকার একইভাবে নির্দেশ দিলে দ্বিমুখী নীতি প্রয়োগ করা যুক্তিসঙ্গত নয়। মানি অভিযোগ করেন, আইসিসি কার্যকর সমাধান না দিয়ে কেবল পর্যবেক্ষকের ভূমিকায় থাকে। তিনি আরও বলেন, পিসিবির চেয়ারম্যান সরকারের মন্ত্রী হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল।

অর্থনৈতিক দিক থেকেও এটি আইসিসির জন্য বড় উদ্বেগের। ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা। সূত্রগুলো মনে করছে, সরাসরি শাস্তির বদলে আইসিসি রাজস্ব বণ্টনে পরিবর্তন আনতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।