Web Analytics

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে দুই দিনের অভিযানে ১ হাজার ৫৬১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ও বুধবার পরিচালিত এই অভিযানের তথ্য বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বিভিন্ন ধরনের যানবাহন—বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেল—এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, সর্বাধিক ৩০০টি মামলা হয়েছে মিরপুর বিভাগে, এরপর উত্তরা বিভাগে ২২৮টি এবং মতিঝিল বিভাগে ১৭৭টি মামলা হয়েছে। রমনা, লালবাগ, ওয়ারী, তেজগাঁও ও গুলশান বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক মামলা হয়েছে। অভিযানে ৫২৩টি গাড়ি ডাম্পিং এবং ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

Card image

Related Threads

logo
No data found yet!