Web Analytics

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থের পরিমাণ প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার। ভয়াবহ বন্যার প্রভাব মোকাবিলার মধ্যে নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকদের খোঁজও চলছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, দুর্যোগের ব্যাপকতা ও ভয়াবহতার কারণে নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শুক্রবার অস্ট্রেলিয়ার টুডে শোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বন্যার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

পেনি ওং বলেন, এই দুর্যোগে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা বর্তমানে নেপালে অবস্থান করছেন। আগামী কয়েক দিনে সেখানে আরও সহায়তা ও জনবল পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।