Web Analytics

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইরুটি খেয়ে প্রশংসা করেছেন। মঙ্গলবার বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকার বিখ্যাত ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শনে গিয়ে তিনি এই খাবার উপভোগ করেন। রুটি খাওয়ার পর তিনি বলেন, “দারুণ মজা।” রাষ্ট্রদূত রুটি তৈরির প্রক্রিয়া আগ্রহভরে দেখেন, ছবি তোলেন এবং সেলফি নেন। তিনি বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংসসহ অন্যান্য খাবার তৈরির প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন।

খাবার প্রস্তুতি দেখা শেষে রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাইরুটি ও রাজহাঁসের মাংস খান। পরে সাংবাদিকদের জানান, কালাইরুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ ছিল দারুণ। রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেক মানুষ তাঁকে দেখতে সেখানে ভিড় করেন।

পুরো সফরটি কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয় এবং রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও তাঁর সঙ্গে ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।