Web Analytics

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ৬৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা হয়েছে।

প্রথম মামলায় বলা হয়েছে, শেখ আফিল উদ্দিনের নামে মোট ৫৩ কোটি ৮৬ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে, যেখানে বৈধ আয় ছিল ৭ কোটি ৬০ লাখ টাকা, ফলে ৪৬ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী মোছা. তাহেরা সোবহার নামে ১৯ কোটি ২৩ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে, যার মধ্যে ১৬ কোটি ৫ লাখ টাকার উৎস অজানা।

এছাড়া তাদের তিন পুত্রের সম্পদে অসঙ্গতি পাওয়ায় দুদক তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে। তদন্তে দেখা গেছে, তাদের আয়ের তুলনায় ৭০ লাখ থেকে ২ কোটি ১৬ লাখ টাকার বেশি সম্পদ রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।