Web Analytics

হরমুজ প্রণালি পুনরায় চালু করা ও যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রণালি খুলে দিতে প্রস্তুত, তবে শর্ত দিয়েছে—পরমাণু আলোচনার পরবর্তী ধাপ স্থগিত রাখতে হবে। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও দুটি সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর শেষে এখন রাশিয়ায় যাচ্ছেন। ঠিক এই সময়ে ইরানের নতুন শর্তের খবর প্রকাশ পেয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনটি রয়টার্সও উদ্ধৃত করেছে।

এই প্রস্তাব ইঙ্গিত দেয় যে, ইরান আঞ্চলিক স্থিতিশীলতা ও পরমাণু কূটনীতিকে একসঙ্গে বিবেচনা করছে। তবে যুক্তরাষ্ট্র এই শর্তে কীভাবে প্রতিক্রিয়া জানাবে বা আলোচনার অগ্রগতি কীভাবে হবে, তা এখনো স্পষ্ট নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।