Web Analytics

ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক ‘উত্তেজনা বৃদ্ধির ফাঁদে’ পড়েছেন, যেখান থেকে বের হওয়ার পথ অত্যন্ত সীমিত। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মূল্যায়ন করেন। পেপের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ হামলা কিছু তাৎক্ষণিক কৌশলগত সাফল্য আনলেও দীর্ঘমেয়াদি কোনো জাতীয় লক্ষ্য পূরণ করতে পারেনি।

পেপ দাবি করেন, সংঘাতের পর ইরান আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। তার মতে, ট্রাম্পের সামনে দুটি পথ রয়েছে: ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মেনে নেওয়া অথবা সংঘাত আরও তীব্র করা। তিনি মনে করেন, এই দুই পথের বাইরে তৃতীয় কোনো বিকল্প নেই।

কেবল বিমান ও নৌ শক্তির ওপর নির্ভরতার সীমাবদ্ধতা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে বলে সতর্ক করেন পেপ। তার মতে, পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে ট্রাম্প স্থল অভিযানের দিকে যেতে বাধ্য হতে পারেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রতীকী কোনো সামরিক বিজয় অর্জনের চেষ্টা করতে পারেন বলেও ধারণা দেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।