Web Analytics

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা সূচি প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএর প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ভাইভা শুরু হবে। রোববার কর্তৃপক্ষ এ সূচি প্রকাশ করে।

সূচি অনুযায়ী, প্রতিদিন মোট ১২টি ভাইভা বোর্ড কার্যক্রম পরিচালনা করবে। প্রতিটি বোর্ডে ৩৫ জন করে প্রার্থীর ভাইভা নেওয়া হবে। ফলে প্রতিদিন মোট ৪২০ জন প্রার্থীর ভাইভা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগপ্রত্যাশী প্রার্থীদের জন্য প্রকাশিত নোটিশে ভাইভার সূচি দেখার ব্যবস্থা রাখা হয়েছে। এনটিআরসিএ তাদের প্রকাশিত লিংকের মাধ্যমে সূচিটি দেখার নির্দেশনা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।