Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং সভাপতিত্ব করেন মহিলা ও শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে দেশের ১৪টি স্থানে এই কর্মসূচি শুরু হয়েছে এবং প্রায় ৩৭ হাজার নারী এতে অংশ নিচ্ছেন। কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারী এই কার্ডের সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং এটি সরকারের জনগণের প্রতি জবাবদিহির প্রতিফলন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।