Web Analytics

দেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। সোমবার জাতীয় সংসদে জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

অর্থমন্ত্রীর দেওয়া তুলনামূলক চিত্রে গত পাঁচ বছরে খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বাড়ার তথ্য উঠে এসেছে। ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি টাকা বা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে তা ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি, ২০২৩ সালে ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি এবং ২০২৪ সালে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকায় ওঠে। ২০২৫ সালে এ পরিমাণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা।

জামায়াতের এমপি কামরুল হাসানের একই ধরনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক চলতি বছর অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ ও কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে। ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর পর্ষদ ও ব্যবস্থাপনার সঙ্গে নিয়মিত আলোচনা এবং নিবিড় তদারকি চলছে। ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।