মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের ওপর হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ সপ্তাহব্যাপী বিমান হামলার পর যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার সময় এ হামলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র নীরবে ইউএইর এ হামলাকে সমর্থন জানিয়েছে।
আরেকটি অজ্ঞাত সূত্রের বরাতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোও যুদ্ধে অংশ নিতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্র তাদের প্রতিও সমর্থন জানিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি জানায়, তারা স্বাধীনভাবে ইউএইর হামলার তথ্য যাচাই করতে পারেনি এবং ওয়াল স্ট্রিট জার্নাল হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেনি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, লাভান দ্বীপে হামলার কয়েক ঘণ্টা পর ইউএই ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়, যা সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতি আরও জটিল করে তোলে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।