Web Analytics

ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে যাচ্ছেন ঘরমুখো মানুষ। যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েও পদ্মা সেতু এলাকায় যানজট বা ভোগান্তি দেখা যায়নি। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৪ হাজার ৮টি গাড়ি পারাপার করেছে, এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকালে এ তথ্য জানা যায়।

দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৬টি টিম কাজ করছে। এর মধ্যে ৪টি স্থায়ী চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে। পদ্মা সেতুতে পারাপার দ্রুত ও নির্বিঘ্ন রাখতে ৮টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে এবং মোটরসাইকেলের জন্য দুটি অতিরিক্ত লেন সংযুক্ত করা হয়েছে।

এই ব্যবস্থাপনায় ঈদ যাত্রায় পদ্মা সেতু এলাকায় যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় ছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।