Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পুরোনো যন্ত্রপাতি বদল, ল্যাব আধুনিকায়ন এবং দীর্ঘদিনের শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগের আশ্বাস দিয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চীনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ অত্যন্ত শক্তিশালী এবং বাংলাদেশ ওই সফল মডেল অনুসরণ করতে চায়। কারিগরি ও সাধারণ শিক্ষায় ১৫ বছরের শিক্ষক সংকট এবং যন্ত্রপাতির ঘাটতি কাটাতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া ও ল্যাব আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বৈশ্বিক শ্রমবাজার এবং দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থী প্রস্তুতের ওপরও গুরুত্ব দেন।

২৬ থেকে ২৮ আগস্টের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যার আওতায় চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা আসে। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা গবেষণা এবং চীনা ভাষা-দক্ষতা উন্নয়নবিষয়ক তিনটি সহযোগিতা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। কারিগরি শিক্ষার পাশাপাশি চীনা, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শেখার সুযোগ চালুর পরিকল্পনাও রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।