বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশনা বাতিল করেছে। বইগুলো হলো ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। উপসচিব রোশন আরা পলি স্বাক্ষরিত অফিস আদেশে সোমবার এই নির্দেশনা বাতিল করা হয়। এর আগে ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এসব বই সংগ্রহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছিল, যা এখন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর অগোচরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্যোগে নির্দেশনাটি জারি করা হয়েছিল। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি নেতা তারেক রহমানকে কেন্দ্র করে রচিত। সরকারি বিদ্যালয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের বই বাধ্যতামূলক করার এই উদ্যোগে শিক্ষাবিদ ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনা দেখা দেয়।
শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, স্কুল পাঠাগারে সব জাতীয় নেতার বই থাকা উচিত যাতে ইতিহাসের ভারসাম্য বজায় থাকে। তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে একতরফা রাজনৈতিক বয়ান প্রচারের কেন্দ্র না করে দেশের সামগ্রিক ঐতিহ্য তুলে ধরার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।