Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর কাছে সহায়তা চাওয়ার উদ্দেশ্য ছিল সামরিক জোটটিকে পরীক্ষা করা, যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন ছিল না। কানসাস অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে এবং জোটটি কীভাবে সাড়া দেয় তা দেখতেই তিনি সহায়তা চেয়েছিলেন।

ন্যাটোকে কীভাবে পরীক্ষা করা হয়েছিল বা জোটটি কী প্রতিক্রিয়া জানিয়েছিল, সে বিষয়ে ট্রাম্প আর বিস্তারিত বলেননি। সমাবেশে তিনি আবারও দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং তা এখন ‘সমুদ্রের তলদেশে’। তিনি আরও বলেন, ইরানের ২২৯টি যুদ্ধবিমান দেশটির বিভিন্ন রানওয়েতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ইরানের সঙ্গে আলোচনা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে ট্রাম্প বলেন, কার সঙ্গে আলোচনা করবেন তা তিনি বুঝতে পারছেন না। তিনি দাবি করেন, ইরানের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নেতারা ‘নেই’ এবং তৃতীয় পর্যায়ের নেতাদের অর্ধেকও আর নেই। তবে এসব দাবির পক্ষে তিনি সমাবেশে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।