Web Analytics

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বুধবার কমে ৯৬ দশমিক ৮৪ রুপিতে নেমেছে। এটি গত মে মাসে রেকর্ড করা সর্বনিম্ন ৯৬ দশমিক ৯৬ রুপির কাছাকাছি। তেলের উচ্চমূল্য, মার্কিন ট্রেজারি বন্ডের আয় বৃদ্ধি এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ প্রত্যাহারে মুদ্রাটির ওপর চাপ তৈরি হয়েছে।

রুপির দরপতন ঠেকাতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বা আরবিআই স্পট মার্কেটে নিয়মিত ডলার বিক্রি করছে বলে রয়টার্স জানিয়েছে। বুধবার সরকারের নীতিনির্ধারণী বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, স্বল্পমেয়াদে আর্থিক বাজার অযৌক্তিক আচরণ করতে পারে।

মালহোত্রার ভাষ্য, বেশ কিছু সূচক দেখাচ্ছে যে রুপির মূল্য তার প্রকৃত মূল্যের চেয়ে কম। দীর্ঘমেয়াদে মুদ্রাটির প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন। রুপির স্থিতিশীলতা, সঠিক মূল্যায়ন এবং সুশৃঙ্খল ওঠানামা নিশ্চিত করবে আরবিআই, বলেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।