শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বলেন, মানসম্মত শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে দিনাজপুর শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী সতর্ক করে বলেন, পরীক্ষায় নকল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও কেন্দ্র সচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও তা কেন্দ্র সচিবদের মাধ্যমে মনিটর করার নির্দেশ দেন তিনি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব শিক্ষক তাদের প্রতিষ্ঠানে নিজের সন্তান পড়ান না, তাদের শিক্ষকতার অধিকার নেই; প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করতে হবে।
সভায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং আট জেলার কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।