Web Analytics

বাংলাদেশে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য মেট্রো ও ট্রেন ভ্রমণে ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যক্রম চালু করা হয়েছে। সোমবার রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, গণপরিবহন ব্যবস্থাকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই এই ছাড়ে পাওয়া যাবে। প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিদ্যমান ৫০ শতাংশ ছাড় বহাল থাকছে এবং শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় কার্যকর হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও যাত্রীবান্ধব করে তুলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।