Web Analytics

শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি ও ন্যায়বিচার দাবি করেছেন ভিকটিমের বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা। মঙ্গলবার সকালে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তিনি এ দাবি জানান।

মামলার প্রথম দিনে ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা ও স্থানীয় প্রতিবেশীসহ গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য দেবেন। প্রধান আসামি সোহেল রানাকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে। এর আগে সোমবার আদালত ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে ১৭ জন সাক্ষীকে হাজির হতে সমন জারি করে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী সোহেল রানা শিশুটিকে হত্যা করে মরদেহ বিকৃত করে পালানোর চেষ্টা করেন। একই দিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।