Web Analytics

হংকং সিক্সেসে গ্রুপপর্বে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ওভারে ৪ উইকেটে ১২৭ রানের বড় সংগ্রহ গড়েও জয় ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। টস জিতে আগে ফিল্ডিং নেওয়া শ্রীলঙ্কা ৪ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায়। ১৭ বলে অপরাজিত ৮০ রান করা ভিশেন হালাম্বেজের ইনিংসেই নাটকীয় জয় পায় তারা।

বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে ৯৫ রান যোগ করেন হাবিবুর রহমান সোহান ও সাব্বির রহমান। সাব্বির ১২ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৯ রান করেন। সোহান ১৪ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫৩ রান করে নিয়ম অনুযায়ী মাঠ ছাড়েন। পরে রিটায়ার্ড আউট হয়ে আবার নেমে তিনি ১৫ বলে অপরাজিত ৫৭ রান করেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ৩ বলে ১৪ রানের ক্যামিও খেলেন।

শ্রীলঙ্কার হয়ে হালাম্বেজ ১১ ছক্কা ও ৩ চারে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই হারে গ্রুপ বি-তে তিন দলের মধ্যে তৃতীয় ও তলানিতে রয়েছে বাংলাদেশ। তবে তাদের টুর্নামেন্ট শেষ হয়নি; এবার বোল পর্বে গ্রুপ ডি-এর তৃতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ ওমান, দক্ষিণ আফ্রিকা বা আফগানিস্তান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।