Web Analytics

ভারতে মসজিদ ও মাদরাসা ধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। ২২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী বৈঠকে মুসলমানদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও বিভিন্ন রাজ্যের নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। বোর্ডের অভিযোগ, বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে মুসলমানদের লক্ষ্য করে গণপিটুনি, উচ্ছেদ অভিযান ও ধর্মীয় কর্মকাণ্ডে বাধা বেড়েছে, যা দেশের সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য ক্ষতিকর।

মধ্যপ্রদেশের কামাল মওলা মসজিদ–ভোজশালা মামলায় উচ্চ আদালতের রায়ে অসন্তোষ জানিয়ে বোর্ড জানায়, রায়টি ঐতিহাসিক দলিল ও সরকারি নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্টে চলমান মামলায় সংশ্লিষ্ট মসজিদ কমিটিকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। বোর্ড ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার উদ্যোগের সমালোচনা করে এবং কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে স্বাগত জানায়।

অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও অবস্থান পুনর্ব্যক্ত করে বোর্ড জানায়, এটি ভারতের বহুত্ববাদী সমাজব্যবস্থার পরিপন্থী। মুসলমানদের সাংবিধানিক অধিকার ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় দেশব্যাপী আন্দোলন পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।