Web Analytics

এই বছরের শুরু থেকে সৌদি আরব রেকর্ড ২০ বিলিয়ন ডলার মূল্যের বন্ড বিক্রি করেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ এবং ঋণ ইস্যুতে চীনকেও ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সৌদি সরকার সরাসরি ১১.৫ বিলিয়ন ডলার ঋণ সংগ্রহ করেছে, আর সৌদি ইলেকট্রিসিটি, সৌদি টেলিকম, সৌদি ন্যাশনাল ব্যাংক ও রিয়াদ ব্যাংকের মতো রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো আরও ৮.৮ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এসব প্রতিষ্ঠান সরকারের মালিকানাধীন হলেও শেয়ারবাজার তাদাউলে তালিকাভুক্ত।

বিশ্লেষকদের মতে, ঋণ গ্রহণের এই প্রবণতা সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার প্রতিফলন, যার লক্ষ্য তেলনির্ভর অর্থনীতি থেকে বৈচিত্র্য আনা। সাম্প্রতিক প্রবণতায় দেখা যাচ্ছে, ঋণের চাপ এখন শুধু সরকারের ওপর নয়, বরং রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিগুলোর দিকেও বাড়ছে। ২০২৪ সালে উদীয়মান বাজারে আন্তর্জাতিক ঋণের সবচেয়ে বড় ইস্যুকারী হিসেবে সৌদি আরব চীনকে ছাড়িয়ে গেছে এবং এই ধারা ২০২৬ সাল পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফিনান্সিয়াল টাইমস জানায়, সৌদি ব্যাংকগুলো দ্রুত বিদেশি ঋণের দিকে ঝুঁকছে। তেলের দাম কম থাকলেও কম উৎপাদন খরচ ও বড় বৈদেশিক মুদ্রা রিজার্ভ দেশটিকে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রেখেছে।

Card image

Related Threads

logo
No data found yet!